চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উয়েফা বর্ষসেরা কোচ ট্রেবলজয়ী গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ অপরাহ্ন ৩১, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কবিতার ছন্দের মতো বর্ণিল ক্যারিয়ারে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতার স্বপ্ন বুনেছিলেন প্রায় অর্ধযুগ ধরে। সেটিও পূর্ণ করেছেন ২০২২-২৩ মৌসুমে। ম্যানসিটিকে দিলেন প্রিমিয়ার লিগের দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জেতার স্বাদ। অনবদ্য অবদানের স্বীকৃতি পেলেন কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা। জিতেছেন উয়েফা বর্ষসেরা কোচের পুরস্কার।

বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মোনাকোতে জমকালো আয়োজনে উয়েফা বর্ষসেরা অ্যাওয়ার্ডের ২০২২–২৩ মৌসুমের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। বর্ষসেরা কোচের দৌড়ে গার্দিওলা টপকান ইন্টার মিলানের কোচ সিমিওন ইনজাগি এবং নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তিকে। এর আগে গত ১৭ আগস্ট বর্ষসেরার দৌড়ে মনোনীত সেরা তিন কোচের নাম জানায় উয়েফা।

স্প্যানিশ কোচ গার্দিওলার অধীনে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে লিগ শিরোপা, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল সম্পন্ন করে ম্যানচেস্টার সিটি। সবশেষ সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপও জিতেছে তার অধীনে।

সেরার দৌড়ে থাকা লুসিয়ানো স্পালেত্তির অধীনে দীর্ঘদিন পর ‘সিরি আ’ শিরোপা জিতেছে নাপোলি। লিগ শিরোপা জেতার পর চ্যাম্পিয়ন্স লিগে স্বদেশী ক্লাব এসি মিলানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় ক্লাবটির।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে যাওয়া ইন্টার মিলান কোচ সিমিওন ইনজাগিও ছিলেন সেরা তিনের তালিকায়। তার অধীনে দীর্ঘদিন পর মিলানের ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে। সিরি আ’তে ইন্টার মিলান দুর্দান্ত খেললেও লিগ শিরোপাও জিততে পারেনি, তৃতীয় স্থানে শেষ করে তার দল।

Reneta

মেয়েদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন সম্প্রতি বিশ্বকাপে রানার্সআপ হওয়া ইংল্যান্ড কোচ সারিনা উইগম্যান। বর্ষসেরার পুরষ্কারটি মেয়েদের বিশ্বকাপ জয়ী স্পেন দলকে উৎসর্গ করেছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টার মিলানউয়েফাগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগনাপোলিবর্ষসেরা কোচম্যানসিটিলিড স্পোর্টসস্পালেত্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে যোগ্যতায় ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু, লাগবে না স্টল ভাড়া

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জনদুর্ভোগ সহ্য নয়, ভিভিআইপি মুভমেন্টে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT