চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেনজেন ভিসা’র মতো সৌদি-আমিরাতের ভিসায় কয়েক দেশে ভ্রমণের সুযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ন ০৪, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইউরোপের ‘শেনজেন ভিসা’ স্টাইলে ভিসা চালু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। পর্যটকদের ভ্রমণ সহজ করতে আপাতত আরব আমিরাতের দেশগুলো মুক্ত-চলাচল ভিসা দেয়ার পরিকল্পনা করছে। সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের পাশাপাশি পর্যটকরাও এই ভিসার সুবিধা পাবে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম এস্কোয়ার মিডিল ইষ্ট এ তথ্য জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের জিসিসি ভুক্ত দেশগুলো, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান এবং কুয়েতে একটি পর্যটক ভিসা চালু করা হবে, যেখানে একটি ভিসাতেই ওইসব দেশে ভ্রমণ করা যাবে। ইউরোপের ‘শেনজেন জোন’ একটি ভিসা দেয়া হয়, যার সাহায্যে সমস্ত ইউরোপ জুড়ে বিনামূল্যে ভ্রমণ করা যায়। সেই ভিসার মতোই এবার সংযুক্ত আরব আমিরাতে এমন ভিসার পরিকল্পনা করা হচ্ছে।

মুক্ত চলাচল ভিসা চালু হলে, সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পর কোনো নতুন ভিসা ছাড়াই এই ভিসার আওতাভুক্ত দেশগুলোতে যাওয়া যাবে। এই পদক্ষেপ সংযুক্ত আরব আমিরাতের পর্যটন শিল্পকে বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

হোটেলিয়ার মিডল ইস্টের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে দুবাইয়ের অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটে এই পরিকল্পনাটি প্রথম প্রকাশ করা হয়েছিল।

পরিকল্পনাটি উপস্থাপনের সময় সেখানে উপস্থিত ছিলেন, বাহরাইনের পর্যটন মন্ত্রী ফাতিমা আল সাইরাফিসহ তিনজন জিসিসি কর্মকর্তা, আন্ডার সেক্রেটারি এইচই আবদুল্লাহ আল সালেহ, ইউএই সরকার এবং ফাহদ হামিদাদ্দিন, সিইও, সৌদি ট্যুরিজম অথরিটি (এসটিএ)। উপস্থিত সকলেই এই পরিকল্পনার বিষয়ে ইতিবাচক মন্তব্য জানায়

জিসিসি আন্ডার সেক্রেটারি এইচই আবদুল্লাহ আল সালেহ বলেন, দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের একাধিক দেশে ভ্রমণ করার জন্য মুক্ত চলাচল ভিসা থাকা প্রয়োজন। এটি পর্যটকদের সংযুক্ত আরব আমিরাতে আসতে উৎসাহিত করবে।

বাহরাইনের পর্যটন মন্ত্রী ফাতিমা আল সাইরাফি বলেন, ২০২২ সালে বাহরাইনে পর্যটকের হার ছিল ৯ দশমিক ৯ শতাংশ। এর একটি মূল কারণ আমরা বাহরাইনকে জিসিসির অন্তর্ভুক্ত করেছি যা আমদের পর্যটকের হার বৃদ্ধি করেছে।

তিনি আরও বলেন, যদি সমস্ত জিসিসি ভুক্ত দেশগুলো মুক্ত চলাচল ভিসার অনুমদন দেয় তাহলে এটা আমাদের পর্যটন শিল্পকে উন্নত করবে।

 

 

ট্যাগ: ইউএইপর্যটকসংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT