চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ন ২৩, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক
A A

গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার সমালোচনা এবং যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ ঠেকাতে একাধিক শিক্ষার্থীকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ।

মঙ্গলবার ২৩ এপ্রিল বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ বন্ধ করতে ক্যাম্পাসে প্রবেশ করে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করলে অন্তত কয়েক ডজন ছাত্রকে গ্রেপ্তার করে।

প্রতিবেদনে বলা হয়, এমআইটিসহ মার্কিনজুড়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে ‘তাঁবু’ খাঁটিয়ে বিক্ষোভ করছে। এমআইটির ছাত্ররা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতার সমালোচনা করেন। তারা ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে এমআইটির সম্পর্ক ছিন্ন করার দাবিও জানান।

গত সপ্তাহে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের প্রবেশ এবং বিক্ষোভকারী একাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলন আরও তীব্র হয়। ফলে এই বিশ্ববিদ্যালয় এবং এর সাথে সংশ্লিষ্ট বানার্ড কলেজের সাথে সম্পর্কিত প্রখ্যাত রাব্বি ইলি বুচলার ‘চরম সেমিটিজম বিরোধিতার’ কারণে ইহুদি ছাত্রদেরকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানান কতৃপক্ষ।

Reneta

সোমবার এক বিবৃতিতে কলম্বিয়া প্রেসিডেন্ট নেমাত মিনুচে শফিক বলেন, সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া ইহুদিবিদ্বেষী ভাষা, ভীতি প্রদর্শন ও হয়রানিমূলক আচরণের নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বাতিল করছে।

শফিক বলেন, এসকল উত্তেজনা কলাম্বিয়ার সাথে যুক্ত নয় এমন ব্যক্তিদের মাধ্যমে এবং যারা তাদের নিজস্ব এজেন্ডা পূরণ করতে ক্যাম্পাসে এসেছেন তাদের মাধ্যমে ব্যবহৃত হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে বলেও ধারণা করছে কতৃপক্ষ।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ছাড়াও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে এবং লস অ্যাঞ্জেলসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও তাঁবু খাঁটিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।

বিক্ষোভকারীদের অনলাইনে করা একাধিক ভিডিও পোস্টে দেখা যায়, কলম্বিয়ার কাছাকাছি কিছু বিক্ষোভকারী গত ৭ অক্টোবর ইসরায়েলে করা হামাসের আক্রমণকে সমর্থন করছে। আবার কেউ কেউ ইসরায়েলকে ধ্বংস করার কথা জানায়। এছাড়াও ইহুদি শিক্ষার্থীদের লক্ষ্য করে মুখিক প্রতিবাদ করতেও দেখা যায় একাধিক ভিডিওতে।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষের শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় রাখছেন। তারা বলছে, ইহুদি বিদ্ধেষী এবং ইসলামোফোবিয়া উভয় ঘটনাই বেড়েছে। আর ক্যাম্পাসের এসব বিক্ষোভে নিন্দা জানান প্রেসিডেন্ট জো বাইডেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েল ফিলিস্তিনিইসরায়েল-যুক্তরাষ্ট্রগাজা যুদ্ধমার্কিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT