চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হাইকুই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ন ০৪, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

তাইওয়ানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হাইকুই। চার বছর পর সরাসরি কোন ঘূর্ণিঝড় আঘাত হানলো দেশটিতে। এই ঘূর্ণিঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি।

সিএনএন জানিয়েছে, গতকাল (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিটে তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় জনপদ ডোংহেতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হাইকুই। ঘূর্ণিঝড়ের কারণে দেশটিতে কমপক্ষে ৪৪ জন আহত হয়েছে। এছাড়াও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে কয়েক হাজার ঘরবাড়ি।

আঘাত হানার আগে, ঝড়টির গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় রাত ৮ টার দিকে ডোংহে ছেড়ে গেলেও তাইওয়ানে এখনও প্রবল বৃষ্টি পড়ছে এবং হাওয়া বইছে। এছাড়াও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দেশটিতে। ১১টি শহর ও কাউন্টি থেকে কমপক্ষে ৭,১১৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় হাইকুই আঘাত হানার পরও তাইওয়ানের দুর্যোগপূর্ণ এলাকার পার্শ্ববর্তী এলাকায় জেলেদের সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করে দেয়া হয়েছে। তাদের দুইশটি বিমানের ফ্লাইট বাতিল করেছে তাইওয়ান। স্কুল এবং কলেজগুলোতে ছুটি দেয়া হয়েছে। অফিসও একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

যে জায়গায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে, সেই জায়গাটা মূলত পাহাড়ি এবং কম জনবহুল এলাকা। সেখানে মানুষের বসবাস কম। তাও মানুষকে পাহাড়ের দিকে না যাওয়ার আবেদন করা হয়েছে। তাইওয়ানের এই পাহাড়ি অঞ্চল পেরিয়ে ঘূর্ণিঝড় হাইকুই চীনে প্রবেশ করতে পারে।

ট্যাগ: ঘূর্ণিঝড়তাইওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি ২, ২০২৬

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

১ দিনেই স্বর্ণের দামে বড় পতন: নতুন দাম ২লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্লট বরাদ্দে দুর্নীতি: টিউলিপ দুই, রাদওয়ান সাত, শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মোংলা বন্দরে ৫৭ হাজার ৫০০ টন মার্কিন গম খালাস শুরু

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT