চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে দাঁড়িয়ে মায়ের শেষ দেখা পেয়ে কাঁদলেন দুই বোন

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন দুই দেশের সীমান্তরক্ষীদের

মেহেদি হাসান কচিমেহেদি হাসান কচি
৩:২৬ অপরাহ্ন ০৩, জুন ২০২৫
- লিড নিউজ, চুয়াডাঙ্গা, জনপদ
A A

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক সহযোগিতায় মায়ের মরদেহের শেষ দেখা পেয়েছেন বাংলাদেশে বসবাসরত দুই মেয়ে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সীমান্তের শূন্যরেখায় এই বিরল ও আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।

বিজিবি সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রামে বসবাসরত লোজিনা বেগম (৮০) সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তার দুই মেয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়পুর গ্রামে স্বামী-সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করেন।

মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর দুই মেয়ে সীমান্তে দাঁড়িয়ে শেষবারের মতো মায়ের মুখ দেখার জন্য বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর কাছে আবেদন করেন। বিষয়টি জানাজানি হলে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যৌথভাবে মানবিক উদ্যোগ গ্রহণ করে। এরপর চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনে জগন্নাথপুর বিওপি এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্পের সমন্বয়ে সীমান্তের শূন্যরেখায় মরদেহ দেখার ব্যবস্থা করা হয়।

সকাল সাড়ে ৯টায় নির্ধারিত স্থানে পৌঁছে মায়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন দুই বোন। তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সীমান্তের দুই পাশে উপস্থিত সাধারণ মানুষও আবেগাপ্লুত হয়ে পড়েন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুর হাসান বলেন, বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করে না, মানবিক বিষয়েও আমরা সর্বদা সচেষ্ট। এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএসএফবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT