চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের যোধপুরে বিয়ের দিনে দুই বোনের একসাথে রহস্যময় মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের যোধপুরের মানাই গ্রামে শোভা (২৫) এবং বিমলা (২৩) নামে দুইবোনের তাদের বিয়ের দিনে একসাথে রহস্যময় মৃত্যু হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

শনিবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল। বাড়িতে পুরোদমে বিয়ের আয়োজন চলছিল। আত্মীয়-স্বজন সবাই উৎসবে মেতেছেন। এসময় ঘটেছে হৃদয়বিদারক এই ঘটনা।

শনিবার ভোররাতে অসুস্থ অবস্থায় শোভা ও বিমলাকে পরিবারের সদস্যরা যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

যোধপুরের এডিসিপি (পশ্চিম) রোশন মীনা জানান, শুক্রবার গভীর রাত পর্যন্ত তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল। মধ্যরাতের দিকে তারা দুই কনেই ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে হঠাৎ তাদের স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে পরিবারের সদস্যরা তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পরে তাদের মরদেহ বাড়িতে নিয়ে শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলোকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ ফিরিয়ে দেওয়া হয়।

Reneta

প্রাথমিক তদন্তে ধারণা করা হয় যে, বিষাক্ত পদার্থ খাওয়ার ফলে তারা মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলেও জানায় পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: দুই বোনের একসঙ্গে আত্মহত্যাবিয়ের দিনভারতের যোধপুরে
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে দেশী মদ তৈরির কারিগরকে পিটিয়ে হত্যা

ফেব্রুয়ারি ২২, ২০২৬

রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী হত্যার ঘটনায় গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার

ফেব্রুয়ারি ২২, ২০২৬

ফেনীর আবদুস সালাম স্মৃতি জাদুঘরে কিছু বই ছাড়া নেই কোন স্মৃতিচিহ্ন

ফেব্রুয়ারি ২২, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নারী-শিশুসহ বেশ কয়েকজন নিহত

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT