বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড তাদের পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে সম্প্রতি রিদওয়ান জহির খান এবং আবু শামসুল কবিরকে নির্বাচিত করেছে।
উভয়েই প্রতিষ্ঠানটিতে তাদের অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলী নিয়ে আসছেন। রিদওয়ান জহির খান ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পরিচালক এবং ২০১৫ সাল থেকে অনন্ত কোম্পানিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে তিনি মার্কেটিং ও ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি কানাডার ভিক্টোরিয়াতে রয়্যাল রোডস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ম্যানেজমেন্ট এবং সাপ্লাই চেইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং টরন্টো, কানাডার সেনেকা কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন।
আবু সামসুল কবির, একজন অভিজ্ঞ উদ্যোক্তা এবং সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পরিচালক হিসেবে যোগদান করছেন। তিনি ঢাকায় বিড়কো ওয়ার্ল্ড এবং সরুপান প্রোপার্টিজের প্রতিষ্ঠাতা, যেখানে তিনি বাজার সম্প্রসারণ, আয় বৃদ্ধির নেতৃত্ব এবং কমিউনিটি উন্নয়নে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন। কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
একই সঙ্গে প্রতিষ্ঠানটি, ফাহিমা মান্নানকে চেয়ারম্যান এবং আরিফ কবিরকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে, যারা ২০১৬ সাল থেকে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পরিচালক হিসেবে রয়েছেন।
এই নতুন নেতৃত্বের মাধ্যমে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড আগামীতে আরো উন্নতি ও সফলতার দিকে এগিয়ে যাবে।







