মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বুধবার সকাল সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পিকআপ ভ্যানের চালক মো. সাদ্দাম (২২) ও ওই পিকআপ ভ্যানে থাকা ব্যবসায়ী খাইরুল ইসলাম (৪৫)। নিহত সাদ্দাম নওগাঁর পারশা উপজেলার গাঙ্গারিয়া গ্রামের রইজ ইসলামের ছেলে এবং খাইরুল ইসলাম একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বলেন: লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চালক বাসটি নিয়ে পালিয়ে গেছেন। বাসটি জব্দের চেষ্টা করছে পুলিশ।








