চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ন ২২, মে ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইহুদি জাদুঘরের বাইরে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন পুরুষ ও একজন নারী।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৫ মিনিটে, যখন তারা জাদুঘরে একটি ইহুদি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বের হচ্ছিলেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দূতাবাস জানিয়েছে, তাদের কর্মীদের ‘নিকট পরিসর থেকে’ গুলি করা হয়েছে। এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন বলেন, আমাদের কর্মীদের আজ সন্ধ্যায় একটি ইহুদি অনুষ্ঠানে অংশগ্রহণের সময় খুব কাছ থেকে গুলি করা হয়েছে। আমরা স্থানীয় ও ফেডারেল আইনপ্রয়োগকারী সংস্থার ওপর পূর্ণ আস্থা রাখছি যে তারা হামলাকারীকে গ্রেপ্তার করবে এবং আমাদের কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করবে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এলিয়াস রদ্রিগেজ নামের এক ব্যক্তিকে যিনি ইলিনয়ের শিকাগোর বাসিন্দা। তার উদ্দেশ্য এবং হামলার প্রেক্ষাপট সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনার পরপরই এফবিআই ও স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল বলেন, আমরা পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছি। যত দ্রুত সম্ভব জনগণকে আপডেট জানানো হবে। ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের জন্য এখন আমাদের প্রার্থনা।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েম বলেন, এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনা হবে। একইসঙ্গে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এ ঘটনাকে “ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের জঘন্য কাজ” হিসেবে আখ্যা দেন। নিহত দুই ইসরায়েলি কর্মীর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলি দূতাবাসওয়াশিংটনগুলি করে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে এই প্রথম জ্বালানির দাম বাড়ানো

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT