প্রজন্ম থেকে প্রজন্মে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র আয়োজনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা’। আনন্দঘন মুহুর্তকে স্মরণীয় করতে যোগ দিয়েছিলেন কিংবদন্তী সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন এবং ফোক সংগীত খ্যাত লাভলী দেব সহ সাড়া জাগানো শিল্পীরা।







