চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার ইনানী সৈকতে ভেসে এলো দুই মরদেহ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৪:৫৩ অপরাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

শুক্রবার বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া ‘এসবি আব্দুল ছামাদ সাহা’ ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজারের ইনানী সৈকতে আরও দুইজনের মরদেহ ভেসে এসেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ইনানী মোহাম্মদ শফির বিল সৈকতে মরদেহ দুটি ভেসে আসে। তাদের মধ্যে মোহাম্মদ আব্দুল করিম (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। তিনি চট্টগ্রামের বাঁশখালী রায়পুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি রেজাউল করিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, সৈকতে দুটি মরদেহ ভেসে এসেছে এমন সংবাদে ঘটনাস্থলে আসি। মরদেহ দুটি উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর আলম বলেন, দুপুর একটার দিকে ভেসে আসা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হয়। আমরা জানতে পারি নিহতরা শুক্রবার সাগরে ডুবে যাওয়া ট্রলারের জেলে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক আবুল বশর বলেন, আমার মালিকানাধীন এসবি আব্দুল ছামাদ সাহা মাছ ধরার ট্রলারটি শুক্রবার ১১ জন মাঝি-মাল্লা নিয়ে ইনানী পয়েন্টে ডুবে যায়। ৯ জন জেলে উদ্ধার হলেও ২ জন নিখোঁজ ছিল। আজ দুপুর দুইটার দিকে রেজাউলসহ দুজনের মরদেহ ভেসে আসে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইনানী সৈকতট্রলার ডুবিভাসমান মরদেহ
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT