চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে এবার গঙ্গা নদীতে ধসে পড়ল নির্মাণাধীন চার লেনের সেতু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ন ০৫, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দু’দিন পর বিহার রাজ্যের ভাগলপুরে গঙ্গা নদীতে ধসে পড়ল নির্মাণাধীন চার লেন বিশিষ্ট বিশাল একটি সেতু, তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এনডিটিভি জানিয়েছে, গতকাল ৪ জুন রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের ভাগলপুরে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন চার লেনের একটি সেতু তাসের ঘরের মতো নদীতে ভেঙে পড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই নিয়ে দ্বিতীয়বারের মতো ধসে পড়েছে সেতুটি, তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

২০১৪ সালে ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের সুলতানগঞ্জ ও খাগরিয়া জেলার মাঝে সংযোগকারী এই সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন, নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই ৩২৮ ফুট উঁচু নির্মাণাধীন এই সেতুর কয়েকটি পিলার ভেঙ্গে সেতুটি নদীতে ধসে পড়ে।

স্থানীয় একজন শীর্ষ জেলা কর্মকর্তা জানান, এর আগে গত ডিসেম্বরে বেগুসরাই জেলার বুড়ি গণ্ডক নদীতে একটি সেতু ভেঙে দুই ভাগ হয়ে যায়। সেই ঘটনায় কেউ হতাহত হয়নি। কারণ সেতুটি তখনও আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: বিহারভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় জাইমা রহমানের

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ষড়যন্ত্রকারীদের সাথে মিশে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে: আব্দুস সালাম

ফেব্রুয়ারি ৩, ২০২৬

র‌্যাবের নাম পরিবর্তন করে করা হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

ফেব্রুয়ারি ৩, ২০২৬

কুড়িগ্রামের চরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে ভেড়া পালন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

পিএসএল নিলামের আগে রিশাদকে ছেড়ে দিয়েছে লাহোর

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT