ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাফিয়াত (৪) ও সাফা আক্তার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা সম্পর্কে চাচাতো ভাই বোন।
রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাফিয়াত ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও সাফা একই এলাকার সুমনের মেয়ে।
মৃতের পরিবার ও স্থানীয়রা জানায়, দুই ভাই-বোন বাড়ির উঠানে খেলছিলো। পড়ে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয় দুই শিশু। পরে সকাল সাড়ে ১০টায় স্থানীয়রা ওই দুই শিশুর মরদেহ বাড়ির পাশে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ভোমরাদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুল মজিদ পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।








