চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডে মুক্তি পাওয়া সেই ‘গোর’ এবার টিভি পর্দায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ন ১০, জুলাই ২০২১
বিনোদন
A A

করোনাকালের এই প্রতিকূলতার মধ্যেও ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

তারমধ্যে থাকছে বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত গাজী রাকায়েতের পরিচালনায় বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গোর’ (দ্য গ্রেভ)। সিনেমাটি দর্শক দেখতে পারবেন ঈদের ‍তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে।

‘গোর’ ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম কোনো ছবি, যা বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গেল মে মাসে। ৭দিনে টানা ২১টি শো চলেছে সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম এর এই ছবিটি।

পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে আছেন গাজী রাকায়েত। প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। পরিবেশনায় ইমপ্রেস টেলিফিল্ম।

দুই ভাষায় নির্মিত এই ছবিটির চূড়ান্ত শুটিংয়ে যাওয়ার আগে সময় নিয়ে হয়েছে মহড়া। মহড়ার আগে প্রত্যেক অভিনয়শিল্পীকে নিজের সংলাপ মুখস্থ করে আসতে হয়েছে বলে জানান ছবির কলাকুশলীরা।

একজন গোর খোদকের জীবনের গল্পে ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন গাজী রাকায়েত। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, দীপান্বিতা মার্টিন, শামীমা তুষ্টি প্রমুখ।

Reneta

গোর খাদকের গল্প নিয়ে এরআগে নির্মিত হয়েছিলো নাটক। গাজী রাকায়েতের চিত্রনাট্য ও অভিনয়ে ১৯৯৭ সালে ‘গোর’ নামে ৫৫ মিনিটের নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু। সেটি প্রচার হয়েছিল ১৯৯৮ সালে। পরের বছর প্রথমবার আয়োজিত মেরিল–প্রথম আলো পুরস্কারে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছিলেন লাভলু। এই নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন বিপাশা হায়াত। ওই গল্পটিকে সিনেমার উপজীব্য করেই চলচ্চিত্র নির্মাণ করছেন গাজী রাকায়েত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশিউল ইসলামএসএম মহসিনগাজী রাকায়েতগোরচ্যানেল আইদিলারা জামানদীপান্বিতা মার্টিনদ্য গ্রেভমামুনুর রশীদমৌসুমী হামিদলিড বিনোদনশামীমা তুষ্টিসিনেমাসুষমা সরকারহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT