চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেফারিকে ঘুষি মারা সেই ক্লাব সভাপতি আজীবন নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

তুরস্কের আঙ্কারাগুজু ক্লাবের সভাপতি ফারুক কোজা রেফারিকে ঘুষি মারার পরই গ্রেপ্তার হয়েছিলেন । এবার তাকে দেয়া হয়েছে কঠিন শাস্তি। ফুটবল থেকে কোজাকে আজীবন নিষিদ্ধ করেছে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

বিবৃতিতে টিএফএফ জানায়, আঙ্কারাগুজু ক্লাবকে ২০ লাখ লিরা জরিমানা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭৫ লাখ ৫২ হাজার টাকা। এমনকি ঘরের মাঠে পরের পাঁচ ম্যাচ খেলতে হবে দর্শক ছাড়াই। এছাড়া ঘুষি মারার সেই ঘটনায় ক্লাবের অন্যান্যদেরও বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা, জরিমানা ও সতর্ক করে দেয়া হয়েছে।

গত সোমবার রাতে আঙ্কারাগুজু ও রিজেসপোরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। টিভি ফুটেজে দেখা যায়, ৯৭ মিনিটে সমতায় ফেরা গোলের পর চূড়ান্ত বাঁশি বাজান রেফারি। ওই সময় মাঠে ঢুকে পড়েন আঙ্কারাগুজু ক্লাবের প্রধান ফারুক কোজা। দৌড়ে এসে তিনি রেফারি হালিল উমুত মেলেরের মুখে ঘুষি মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান হালিল। পরে তাকে ফোলা বাঁ-চোখ নিয়ে মাঠ ছাড়তে দেখা যায়।

এ ঘটনায় ৩৭ বর্ষী রেফারিকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। গত বুধবার অবশ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ফিফা ও উয়েফার তালিকাভুক্ত তুরস্কের অন্যতম নামী রেফারি হালিল।

Jui  Banner Campaign
ট্যাগ: আঙ্কারাগুজুটিএফএফতুরস্কফারুক কোজালিড স্পোর্টসহালিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গোপালগঞ্জের ৩টি আসনে জামানত হারালেন ১৩ প্রার্থী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত: রাশিয়ার পর্যবেক্ষক দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হাতিয়ায় গৃহবধু ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্তে যা জানা গেছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT