প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে কিছু ক্ষেত্রে দক্ষ বিদেশী কর্মী আনার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। ফক্স নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা প্রতিভা আনব,’ এবং দীর্ঘকাল বেকারদের জন্য জটিল কাজের দায়িত্ব নেওয়া সম্ভব নয়।
বুধবার ১২ নভেম্বর , প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভি জানায়।
২০২৪ সালে মোট অনুমোদিত এইচ-১বি ভিসার ৭০% পেয়েছেন ভারতীয় কর্মীরা। সম্প্রতি ট্রাম্প তার প্রশাসনের মাধ্যমে এই ভিসা প্রোগ্রামের উপর কড়া পদক্ষেপ নিয়েছেন। সেপ্টেম্বর মাসে নতুন আবেদনকারীদের জন্য ১ লাখ ডলার ফি আরোপ এবং ১৭৫টি তদন্ত শুরু করা হয়েছে, যা ‘প্রজেক্ট ফায়ারওয়াল’ নামে পরিচিত।
ফ্লোরিডা গভর্নর রন ডেসান্তিস রাজ্যের বিশ্ববিদ্যালয়ে এইচ-১বি ভিসা বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছেন, এবং হোয়াইট হাউস জানিয়েছে, তারা ‘আমেরিকান কর্মীদের প্রথমে স্থান দেওয়ার’জন্য লড়াই করবে।








