হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সোমবার (৯ মার্চ) এক অনলাইন বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালির ভেতর দিয়ে তেলের প্রবাহ বন্ধ করার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর এ পর্যন্ত যত আঘাত হেনেছে তার চেয়ে ২০ গুণ বেশি শক্তিশালীভাবে আঘাত হানবে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। চলমান যুদ্ধের কারণে ইতোমধ্যে এ সমুদ্রপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং বিশ্ববাজারে তেলের দামও দ্রুত বেড়ে গেছে।
ট্রাম্প আরও বলেন, এ ছাড়া আমরা এমন লক্ষ্যবস্তুতে আঘাত হানব যেগুলো সহজেই ধ্বংস করা সম্ভব এবং যার ফলে ইরানের জন্য আবার একটি জাতি হিসেবে পুনর্গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাদের ওপর মৃত্যু, আগুন ও ধ্বংস নেমে আসবে।”
তবে তিনি একই সঙ্গে আশা প্রকাশ করে বলেন, “আমি আশা করি এবং প্রার্থনা করি এমন পরিস্থিতি যেন তৈরি না হয়।








