যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ভোট দেন তিনি। ভোট দেয়ার পর সাংবাদিকদের বলেন, এবারের নির্বাচনে বড় ব্যবধানে জিতব।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হলে ফ্লোরিডার পাম বিচে ম্যান্ডেল রিক্রিয়েশন সেন্টারে ভোট দেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, আমি খুবই আত্মবিশ্বাসী। দেখে মনে হচ্ছে অসংখ্য রিপাবলিকান ভোট দিচ্ছেন। ভোটারদের লম্বা লাইন দেখে আমি গর্বিত। আমি শুনেছি আমরা খুবই ভালো করছি। এই নির্বাচনে কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না।
এসময় ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।








