চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা থেকে সরে দাঁড়ানোর হুমকি ট্রাম্পের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টিকে মস্কো ও কিয়েভ জটিল করলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মধ্যস্থতা থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে।

আজ (১৯ এপ্রিল) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেছেন, সুনির্দিষ্ট কয়েক দিনের মধ্যে একটি যুদ্ধবিরতি তিনি আশা করছেন না বরং তিনি চেয়েছেন এটা দ্রুত হোক।

রাশিয়ান ও ইউক্রেনের মধ্যকার চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, আমরা আলোচনা করছি যে মানুষ মারা যাচ্ছে। আমরা তা বন্ধ করতে চাই। এখন কোন কারণে কোন একটি পক্ষ এটিকে জটিল করলে আমরা শুধু বলবো ‘তোমরা বোকা, তোমরা গর্দভ, তোমরা ভয়ানক’ এবং আমরা সরে দাঁড়াচ্ছি।

এর কয়েক ঘণ্টা আগেই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অগ্রগতির সুস্পষ্ট লক্ষণ না দেখলে যুক্তরাষ্ট্র এই আলোচনা বাদ দিবে বলে সতর্ক করে বলেন, আমরা সপ্তাহ বা মাস ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাবো না, নজর দেয়ার মতো যুক্তরাষ্ট্রের আরও অগ্রাধিকার আছে।

এর মধ্যেই রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। খারকিভ ও সুমিতে শুক্রবারের হামলায় দুজন নিহত এবং অন্তত একশ মানুষ আহত হয়েছে। মস্কো ২০২২ সালে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করেছিলো। রাশিয়ান বাহিনী ধীর গতিতে হলেও ক্রমান্বয়ে দেশটির পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পরাশিয়া-ইউক্রেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT