মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ‘অনেক দেশ’ যুদ্ধজাহাজ পাঠাবে। তবে ফ্রান্স জানিয়েছে, তারা এ অঞ্চলে নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড-আইআরজিসি জানিয়েছে, ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে তাদের অভিযানের ৫১তম ধাপ শুরু হয়েছে। ইরানের প্রধান তেল রপ্তানী কেন্দ্র খারগ দ্বীপে উপর্যপুরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল শাহেদ ড্রোন নকল করে মধ্যপ্রাচ্যে হামলা চালাচ্ছে।







