চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলোরাডো থেকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ন ০৫, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির কলোরাডো রাজ্য থেকে লড়তে পারবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালত এই রাজ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে ট্রাম্পকে যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দেশটির সুপ্রিম কোর্ট গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এই সিদ্ধান্ত দেন। এর ফলে এই রাজ্য থেকে লড়াই চালিয়ে যেতে আর কোন বাধা থাকল না সাবেক এই প্রেসিডেন্টের।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার প্ররোচনা দেয়ার অভিযোগে কলোরাডো রাজ্য থেকে প্রেসিডেন্ট পদে লড়াই করতে ট্রাম্পকে নিষেধাজ্ঞা দিয়েছিল রাজ্যটির একটি আদালত। তবে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের বিচারকরা সর্বসম্মতিক্রমে কলোরাডোর শীর্ষ আদালতের গত বছরের ১৯ ডিসেম্বরে দেয়া এই সিদ্ধান্তকে স্থগিত করেন।

রায়ে বিচারকরা বলেছেন, রাজ্যগুলো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত বা থাকার চেষ্টাকারী ব্যক্তিদের অযোগ্য ঘোষণা করতে পারে। কিন্তু সংবিধান অনুযায়ী ফেডারেল অফিস, বিশেষ করে প্রেসিডেন্সির ক্ষেত্রে ধারা ৩ কার্যকর করার ক্ষমতা রাজ্যগুলোর নেই। এই রায়ের পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে লিখেছেন, এটি আমেরিকার জন্য একটি বড় জয়।

চলতি বছরের নভেম্বরে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে চ্যালেঞ্জ জানাতে রিপাবলিকানদের মনোনয়ন পাওয়ার দৌড়ে ট্রাম্পই এগিয়ে রয়েছেন। এমন অবস্থায় আদালতের এই রায় ট্রাম্পকে তার প্রতিদ্বন্দ্বী দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালির থেকে অনেকটাই এগিয়ে রাখবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কলোরাডোট্রাম্পডোনাল্ড ট্রাম্পনির্বাচনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

পবিত্র শবে বরাত: দেশের কল্যাণ প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

ফেব্রুয়ারি ৩, ২০২৬
অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT