চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল মার্কিন যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ পূর্বাহ্ন ১৪, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে আমেরিকা।

বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্ট থেকে বাড়তি সতর্কবার্তা জারি করে বলা হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অপরাধ ও সন্ত্রাস বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকা আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে লেভেল-৩ সতর্কবার্তা জারি করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান শহরগুলোতে চুরি, ছিনতাই, হামলা এবং মাদক পাচার সামনের শ্রেণির অপরাধ। তবে বিদেশিরা জাতীয়তার কারণে এসব অপরাধীর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন- এমন কোনো ইঙ্গিত নেই। সময় ও পরিস্থিতির ওপর ভিত্তি করে এসব অপরাধ সংঘটিত হয়ে থাকে।

পর্যটন স্থান, পরিবহন কেন্দ্র, বাজার বা শপিং মল, রেস্তোরাঁ, উপাসনালয়, স্কুল ক্যাম্পাস এবং সরকারি সেবা সংস্থাগুলোতে সন্ত্রাসী হামলা হতে পারে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

এছাড়া জানুয়ারিতে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের মাত্রা আরও বাড়বে বলে উল্লেখ করা হয়।

এ অবস্থায় বাংলাদেশে সফরকারীদের সতর্কতা অবলম্বন করা উচিত। তাদের মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ সমাবেশও সংঘর্ষ-সহিংসতায় রূপ নিতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাভ্রমণ নিষেধাজ্ঞামার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজ এলাকাকে উন্নয়নের উচ্চতায় নিতে চান বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রমযান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গোপালগঞ্জের তিন এমপির কার কী শিক্ষাগত যোগ্যতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT