চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ ঘন্টা পর নীলসাগর এক্সপ্রেসের বগিগুলো উদ্ধার, ট্রেন চলাচল শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ন ১৯, মার্চ ২০২৬
- সেমি লিড, জনপদ, বগুড়া
A A
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়

বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে।

দুর্ঘটনা কবলিত বগিগুলো উদ্ধার ও রেল লাইন সংস্কারের পর বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মাসুম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনের নয়টি বগি উদ্ধারের কাজ সম্পন্ন হয়।

তিনি বলেন, ‘এখনই এখান দিয়ে ফুল স্পিডে ট্রেন চলবে না, ট্রেন আসবে, স্টেশনে থামবে এবং ধীর গতিতে এই অংশ পার হবে। পর্যায়ক্রমে লাইনে ট্রেনের গতি স্বাভাবিক হবে।’

এই দুর্ঘটনার কারণে ঈদ যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় যাত্রীদের কতটা ভোগাবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পশ্চিম জোনের প্রধান প্রকৌশলী বলেন, ‘এবার আমরা ভেবেছিলাম শিডিউল বিপর্যয় তেমন হবে না। তবে, বাড়তি যাত্রীর চাপ এবং এ দুর্ঘটনা সব মিলিয়ে শিডিউল বিপর্যয় কিছুটা হয়েছে।’

বুধবার দুপুর দুইটার দিকে বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নীলফামারী জেলার চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়।

Reneta

দুর্ঘটনাস্থল থেকে ৪৭ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস।

এই দুর্ঘটনার কারণে বুধবার দুপুর থেকেই উত্তরের জেলা নীলফামারি, ঠাঁকুরগাও, দিনাজপুর, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে ওই রুটের যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ‘ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা’ নেয় বাংলাদেশ রেলওয়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রেনবগিবগুড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়

২১ ঘন্টা পর নীলসাগর এক্সপ্রেসের বগিগুলো উদ্ধার, ট্রেন চলাচল শুরু

মার্চ ১৯, ২০২৬

আরিফিন শুভর বলিউড অভিষেক, ট্রেন্ডিংয়ে ২ নম্বরে ‘জ্যাজ সিটি’!

মার্চ ১৯, ২০২৬

‘ইরান এখনও পুরোপুরি ভেঙে পড়েনি তবে দুর্বল হয়েছে’

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে একদিনে সাড়ে ৪ কোটি টাকা টোল আদায়

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যেসব দেশে আজ ঈদ

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT