চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সংসদ অধিবেশন সামনে রেখে বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ন ০৬, মার্চ ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।

রুদ্ধদ্বার এ কর্মশালার উদ্বোধনী পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নতুন সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা নতুনদের সঙ্গে ভাগাভাগি করবেন। সরকার ও সরকারি দলের কার্যক্রম আরও দক্ষ করার লক্ষ্যেই এ আয়োজন।

Reneta

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বেলা ১১টায় শুরু হবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।

এই প্রশিক্ষণ কর্মশালায় সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সংসদ সদস্যরা সংসদ কার্যকর করতে এমপি ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা দেবেন।

দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে সকালের সেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। বিকেলের সেশনে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশের এমপিরা অংশ নেবেন। পরদিন শনিবার সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি এমপিরা এবং বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে এসেছেন। ফলে নতুন এমপিদের সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে ধারণা দিতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

দলের এক সিনিয়র নেতা জানান, কর্মশালায় পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন ও পর্যালোচনায় অংশগ্রহণ, নিজ এলাকার সমস্যা সংসদে তুলে ধরা, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং অধিবেশনে এমপিদের উপস্থিতি নিশ্চিত করার মতো বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রয়োদশ জাতীয় সংসদপ্রথম অধিবেশনপ্রশিক্ষণ কর্মশালাবিএনপির এমপিদে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল

মার্চ ৬, ২০২৬

শান্ত-লিটনদের বিপক্ষে বিসিএল অল স্টারস একাদশে যারা

মার্চ ৬, ২০২৬

মার্কিন বিনিয়োগ প্রত্যাহারের পথে সৌদি, কুয়েত ও আরব আমিরাত

মার্চ ৬, ২০২৬

সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

মার্চ ৬, ২০২৬

ইমোশন আর সম্পর্কের গল্পে ঈদ মাতাতে আসছেন রাজ

মার্চ ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT