চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠিকাদারের অস্থায়ী কর্মীদের প্রশিক্ষণ অপরিণামদর্শী ও দূরভিসন্ধিমূলক: পবিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের অস্থায়ী জনবল সিস্টেম পরিচালনা ও উপকেন্দ্র নির্মাণ সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজনকে অপরিণামদর্শী ও দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত বলে দাবি করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। শুধু তাই নয়, বিদ্যুৎ বিভাগ কর্তৃক পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কারসহ অন্যান্য সমস্যার যৌক্তিক সমাধানের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হলেও এতে সহযোগিতা না করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড টালবাহানা করছে বলেও অভিযোগ বৈষম্যবিরোধী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের।

শনিবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি অফিস আদেশ জারি করে, যার স্মারক নং ২৫৩। এতে বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার/ উপদেষ্টা প্রতিষ্ঠানের জনবলকে উপকেন্দ্র নির্মাণ কাজের দক্ষতা বৃদ্ধি এবং উপকেন্দ্রের পরিচিত করণ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যা একটি বাস্তবতা বিবর্জিত ও অপরিণামদর্শী পদক্ষেপ।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, ঠিকাদারের জনবল সাধারণত লাইন নির্মাণ সংক্রান্ত কাজ করে থাকেন। উপকেন্দ্র নির্মাণের সাথে তাদের কোন ধরনের সংশ্লিষ্টতা নেই।‌ উপকেন্দ্র নির্মাণ কাজের ঠিকাদার আলাদা এবং অভিজ্ঞ জনবল। সমিতিতে বর্তমানে চুক্তিবদ্ধ কোন উপদেষ্টা প্রতিষ্ঠান নেই‌। এমনকি বিগত ৪৭ বছরেও উপকেন্দ্রে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার কোন নজিরও নেই।

এছাড়া ঠিকাদারের শ্রমিকরা যেমন সমিতির নিয়মিত বা চুক্তিভিত্তিক জনবল নয়, তেমনি ঠিকাদারেরও নিয়মিত বা চুক্তিভিত্তিক জনবল নয়। ঠিকাদাররা যখন যাকে পান তাকে দিয়েই কাজ করান। এমনকি এই জনবলের সাথে কাজের বিষয়ে আরইবি বা পবিসের কোন চুক্তি বা অনুমতিপত্রও নেই। ফলে সিস্টেমের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই।

এভাবে বিচ্ছিন্ন জনবলকে সরকারের কেপিআইভূক্ত স্পর্শকাতর একটা সিস্টেম পরিচালনা করার প্রশিক্ষণ দিলে যেকোন মুহূর্তে বিদ্যুৎ খাতে অস্থিতীশলতা ও বিদ্যুৎ বিপর্যয়ের মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাছাড়া ঠিকাদারের জনবলকে সাবস্টেশন অপারেশনের প্রশিক্ষণ দিলে ভবিষ্যতে যদি কোন বিক্ষুদ্ধ জনতার সাথে বিদ্যুৎ বিভাগের কোন অপ্রীতিকর পরিস্থিতির উদ্রেক ঘটে তখন তারা সাবস্টেশনে প্রবেশ করে বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয় ঘটানোর আশংকা অমূলক নয়। তখন এই দায় কে নেবে?

Reneta

বিজ্ঞপ্তিতে পবিস কর্মকর্তা কর্মচারীরা বলেন, এই একটি সিদ্ধান্তে বোঝা যায় বিআরইবি কতটা বাস্তবতা বিবর্জিত, অদক্ষ এবং অদূরদর্শী প্রতিষ্ঠান। আরইবির কর্মকর্তাদের বৈদ্যুতিক ব্যবস্থা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় এমন হঠকারী পদক্ষেপ নেয়া হয়েছে বলে স্পষ্টত প্রতীয়মান।

বিজ্ঞপ্তিতে কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ করে বলেন, সারাদেশে বর্তমানে ভয়াবহ লোডশেডিং চলছে। মাঠ পর্যায়ে সরাসরি গ্রাহক সেবায় নিয়োজিত নয় বিধায় বিআরইবি লোড বরাদ্দের বিষয়ে উদাসীন। লোডশেডিং এর ফলে ব্যাপক জনরোষ সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত সমিতির বিভিন্ন অফিসে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটছে। এতে সমিতির কর্মকর্তা-কর্মচারীগণ এমনিতেই জীবনশঙ্কা নিয়ে কর্মক্ষেত্রে অবস্থান করে গ্রাহক সেবা দিচ্ছেন, তদপরি এই সংকটকালীন সময়ে সাবস্টেশনে প্রশিক্ষণ আয়োজন করে কৃত্রিমভাবে ফোর্সশেড করলে গ্রাহক অসন্তোষ তীব্র আকার ধারণ করবে এবং যেকোন মুহূর্তে অপ্রীতিকর ঘটনার প্রবল সম্ভাবনা রয়েছে।

এমতাবস্থায় আরইবি কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতিতে জনস্বার্থবিরোধী দপ্তরাদেশ চাপিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস বলেই প্রতীয়মান হয়। গ্রাহক সেবার স্বার্থে পল্লী বিদ্যুৎ সমিতির সকল অফিস এবং উপকেন্দ্রসমূহে বিশেষ নিরাপত্তার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীদের সজাগ থাকার আহ্বান জানান তারা। ফলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্ম পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হওয়াসহ বিদ্যুৎ সরবরাহ এবং গ্রাহক সেবায় অচলাবস্থা সৃষ্টি হলে তার দায় দায়িত্ব আরইবির উপর বর্তাবে বলেও হুঁশিয়ারি করা হয়।

এমতাবস্থায় দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বিদ্যমান সকল বৈষম্য অতি দ্রুত নিরসনের মাধ্যমে সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে অতি দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ বিভাগ কর্তৃক গঠিত রিফর্ম কমিটির সুপারিশমালা প্রস্তুত এবং বাপবিবো কর্তৃক সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের মাধ্যমে ২ দফা দাবি বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ অতীব জরুরি বলে মনে করছি।

অন্যথায় পরিস্থিতির শিকার হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে পূর্বাপেক্ষা কঠোর কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়ন ছাড়া গত্যন্তর থাকবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করেন পবিস কর্মকর্তা কর্মচারীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: পল্লী বিদ্যুৎ সমিতিবিদ্যূৎ ঠিকাদার
শেয়ারTweetPin

সর্বশেষ

রণবীর-যশের সাথে সংঘর্ষ চান না রাম চরণ!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও কানাডার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে অন্টারিওতে বৈঠক

ফেব্রুয়ারি ৫, ২০২৬
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের আন্তরিকতার অভাবে টেলি স্বাস্থ্যসেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ সেবাটি ঝুঁকির মুখে পড়েছে

নীরবে বন্ধের পথে জাতীয় স্বাস্থ্য বাতায়ন ‘১৬২৬৩’

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টিন অধ্যায় পেছনে ফেলে এগিয়ে যেতে চান ট্রাম্প

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ৩৪৫ রোহিঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT