কিশোরগঞ্জে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকা-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল ১ ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।
কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আজ ২৮ এপ্রিল সোমবার বিকেল বিকেল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন ঠিক হলে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন পার হওয়ার সদর উপজেলার বড়ইতলা এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। ১ ঘণ্টা পর ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন ঠিক হলে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ওই স্থান ত্যাগ করে।
তিনি জানান, বিজয় এক্সপ্রেস গচিহাটা স্টেশনে এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়লে তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জ স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়। সেটি নাসিরাবাদ এক্সপ্রেসকে গচিহাটা স্টেশনে টেনে নেওয়ার পর রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
বিজয় এক্সপ্রেস গচিহাটা স্টেশন থেকে কিশোরগঞ্জ স্টেশনে ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।








