গাজীপুরের জয়দেবপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ইঞ্জিন বিকল ট্রেনটি জয়দেবপুর স্টেশনে এনে রাখা হয়েছে।
জয়দেবপুর রেল স্টেশনের মাস্টার রেজাউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটে গাজীপুরের ছোট দেউড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিন সমস্যার কারণে বিকল হয়ে পড়লে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এতে জয়দেবপুর স্টেশনে ৩টি ট্রেন ও ধীরাশ্রমে ১টি ট্রেন থেমে ছিল। বিপাকে পড়তে হয়েছিল স্টেশনে অপেক্ষমান শতশত যাত্রীর।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, জয়দেবপুর-ধীরাশ্রম স্টেশনে মাঝামাঝি স্থানে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে সমস্যা হয়েছিল।








