চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অমীমাংসিত’র ট্রেলার জানালো মুক্তির দিনক্ষণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

অবশেষে মুক্তির পথে রায়হান রাফী পরিচালিত বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। শুক্রবার প্রকাশিত হয়েছে এর অফিসিয়াল ট্রেলার। ১ মিনিট ৪০ সেকেন্ডের এই ট্রেলারটিতে এক সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে নির্মিত রহস্যময় ও থ্রিলার গল্পের ইঙ্গিত আছে।

ট্রেলারে দেখা যায়- নিহত দম্পতির বাড়িতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার তদন্তে নেমে একবারে পরিষ্কার কোনো সূত্র পাচ্ছেন না তদন্তকারী কর্মকর্তা। খুন হওয়ার নানান মোটিফ নিয়ে চর্চা করছেন তারা। হত্যার সময় বাচ্চাটি ঘুম থেকে না ওঠা, প্রতিবেশী থেকে আত্মীয়— প্রায় সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করে ফেলা, এমন নানা তথ্য রহস্যকে আরও জটিল করে তোলে।

ট্রেলারটি প্রকাশ করে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন জানায়,“একটা বাড়ির ভেতরে এত নৃশংস ঘটনা ঘটে গেল, বাচ্চাটা একবারও ঘুম থেকে ওঠেনি! রায়হান রাফী পরিচালিত আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’।”

এসময় জানানো হয়, আগামি ৪ ডিসেম্বর আইস্ক্রিন-এ দেখা যাবে ‘অমীমাংসিত’।

এর আগে দীর্ঘদিন ধরে সেন্সর জটিলতায় আটকে ছিল চলচ্চিত্রটি। শুটিংসহ সব কাজ শেষ হওয়া সত্ত্বেও সেন্সর বোর্ডের আপত্তির কারণে ২০২৩ সালের নির্ধারিত মুক্তি আর হয়নি। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কার্যক্রম শুরু করলে পুনরায় আপিলের মাধ্যমে মুক্তির অনুমতি পায় ‘অমীমাংসিত’।

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এই ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। এছাড়াও ট্রেলারে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ আরো অনেক পরিচিত মুখ।

Reneta

গল্পটি সত্য ঘটনার অনুপ্রেরণা থেকে নির্মিত কি না- সেটি নিয়ে নির্মাতারা স্পষ্ট কিছু না বললেও ট্রেলার প্রকাশের পর দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৪ ডিসেম্বর আইস্ক্রিনে স্ট্রিমিং হবে ‘অমীমাংসিত’। দর্শকদের আগ্রহ এখন ট্রেলারের রহস্যময় ইঙ্গিতগুলো আসল কাহিনিতে কীভাবে উন্মোচিত হয় তা দেখার অপেক্ষায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমীমাংসিতআইস্ক্রিনইমতিয়াজ বর্ষণওটিটিট্রেলারতানজিকা আমিনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে অভিষেক হতে পারে ৩ জনের

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT