চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে আসতেই সাড়া ফেললো ‘চক্র ২’-এর ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ন ১৯, মার্চ ২০২৬
বিনোদন
A A

ঈদকে সামনে রেখে বুধবার (১৮ মার্চ) প্রকাশ পেয়েছে আলোচনার কেন্দ্রে থাকা ওয়েব সিরিজ ‘চক্র ২’-এর ট্রেলার। আর ট্রেলার প্রকাশ পেতেই রীতিমত সাড়া ফেলে দিয়েছে এই ওয়েব সিরিজটি।

ভিকি জাহেদ নির্মিত ৮ পর্বের এই সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজটি মুক্তির এক দিনের মাঝেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে ১ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। যা দ্বারা বোঝাই যাচ্ছে ‘চক্র ২’ নিয়ে দর্শক মাঝে এক আলাদাই উত্তেজনা সৃষ্টি হয়েছে।

২ মিনিট ১২ সেকেন্ডের রহস্যে ঘেরা ট্রেলার জুড়ে দেখা যায় অন্ধকারে লুকানো সত্য, খুনের ছায়া, শয়তানের পূজা আর রহস্যের জট।

‘চক্র ২’-এর গল্পের অনুপ্রেরণা এসেছে প্রায় ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনা থেকে। প্রথম সিজনে যে রহস্য তৈরি হয়েছিল, নতুন সিজনটি ঠিক সেখান থেকেই আরও জটিল ও অন্ধকার এক যাত্রা শুরু করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এই সিরিজে তৌসিফ মাহবুবের পাশাপাশি অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। নির্মাতাদের ভাষ্য, এবার দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও ডার্ক, আরও হিংস্র এবং মনস্তাত্ত্বিকভাবে চ্যালেঞ্জিং এক অভিজ্ঞতা।

সব মিলিয়ে, ট্রেলার প্রকাশের আগেই ‘চক্র ২’ ঘিরে তৈরি হয়েছিল তীব্র কৌতূহল। ভিকি জাহেদ নির্মিত ৮ পর্বের এই আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ আগামী ২৬ মার্চ আসছে আইস্ক্রিন-এ!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইস্ক্রিনওয়েব সিরিজচক্র ২ট্রেলারভিকি জাহেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকাশ্যে আসতেই সাড়া ফেললো ‘চক্র ২’-এর ট্রেলার

মার্চ ১৯, ২০২৬

দ্য ইকোনমিস্ট’র ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় শিল্পপতি স্টিফেন স্মিথ

মার্চ ১৯, ২০২৬

শনিবার পবিত্র ঈদুল ফিতর

মার্চ ১৯, ২০২৬

চাঁদ দেখা কমিটির সভা শুরু

মার্চ ১৯, ২০২৬

আমেরিকাকে বয়কট করবে ইরান, বিশ্বকাপ নয়

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT