চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাকার, রহস্য আর অ্যাকশনে ভরপুর ‘ক্যাকটাস’!

এলো স্পাই থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’-এর ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ন ১৩, মার্চ ২০২৬
বিনোদন
A A

ঈদে বড় পর্দা ও টেলিভিশনের পাশাপাশি এখন ওটিটির নতুন কন্টেন্ট নিয়েও বাড়তি আগ্রহ দর্শকের। সেই চাহিদা পূরণে চরকি নিয়ে আসছে অরিজিনাল সিরিজ ’ক্যাকটাস’।

শুক্রবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে ‘ক্যাকটাস’-এর ট্রেলার। নির্মাতা শিহাব শাহীনের এই স্পাই-থ্রিলার সিরিজটি দর্শকরা দেখতে পারবেন ১৭ মার্চ রাত ১২টা (১৮ মার্চ) থেকে।

ট্রেলার দেখে ধারণা করা যায় ‘ক্যাকটাস’-এর গল্প আবর্তিত হয়েছে মানসিভ নামের এক দক্ষ হ্যাকারকে কেন্দ্র করে, যে চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান । ট্রেলারে তাকে কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় তাকে আবারও হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়।

প্রীতম হাসান জানান, মানসিভ চরিত্রটির একটি জার্নি আছে যা চরিত্রটিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, সেটি দর্শকরা আগ্রহ নিয়ে দেখতে চাইবেন।

অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন অনুরা চরিত্রে । এই সিরিজে তাকে একদম নতুন অবতারে—শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং অ্যাকশন লুকে দেখা যাবে। ট্রেলার দেখে ধারণা করা যায় চরিত্রটির মধ্যে রহস্যও লুকিয়ে আছে। মেহজাবীন বলেন, ’এই সিরিজে আমার চরিত্রটি ভীষণ ইন্টারেস্টিং। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি।

সিরিজটি পরিচালনা করেছেন সফল নির্মাতা শিহাব শাহীন । তিনি এই সিরিজের মাধ্যমে নিজস্ব একটি স্পাই ইউনিভার্স তৈরির ভিশন নিয়ে কাজ করেছেন তিনি। নির্মাতা জানান, ’ক্যাকটাস’ গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি কাজ হতে যাচ্ছে এবং এর গল্পের পরিসর অনেক বড় করে চিন্তা করেছি আমরা।

Reneta

চরকি অরিজিনাল সিরিজ ’ক্যাকটাস’ এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন।

প্রীতম-মেহজাবীন ছাড়াও এতে অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম প্রমুখ।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন জিলানীঈদে ওটিটিওটিটিক্যাকটাসচরকিজাহিদুল হক অপুনাজিবা বাশারপ্রীতমমানষ বন্দোপাধ্যায়মুনীরা ইউসুফ মেমীমেহজাবীনলিড বিনোদনশাহদাত হোসেনসানজিদা তাসনীমসালাউদ্দিন লাভলুসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক পরিবারের ৯ জনের জানাজা ও দাফন

মার্চ ১৩, ২০২৬

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মার্চ ১৩, ২০২৬

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

মার্চ ১৩, ২০২৬

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে এমসিজিতে আমন্ত্রিত রাজা চার্লস

মার্চ ১৩, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ মিয়ানমারের সংকটকে আরও তীব্র করতে পারে: জাতিসংঘ

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT