প্রায় দুই যুগ ধরে আর্তমানবতার সেবায় কাজ করছে ট্রাই ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় এবারও নড়াইলের দুঃস্থ, প্রতিবন্ধী ও কর্মহীন মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উপহার সামগ্রী তুলে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। ঈদকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি সুবিধা-বঞ্চিতরা। মানবিক এই সংগঠনটির এমন কার্যক্রমের প্রশংসা করেছেন প্রশাসনসহ বিশিষ্টজনেরা।







