গত দুই দশকের ধারাবাহিকতায় এবারও শীতার্ত, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ইংরেজী নতুন বছরকে স্বাগত জানালো ট্রাই ফাউন্ডেশন। সকলের মতো সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের প্রতি বিত্তবানদের অনেক দায়িত্ব রয়েছে বলে মনে করেন দেশের উন্নয়ন ও মানবতার সেবায় নীরবে কাজ করে যাওয়া ট্রাই ফাউন্ডেশন এর সদস্যরা।







