চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় শোক দিবসে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ন ১৪, আগস্ট ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় বিকল্প সড়কে যাতায়তের জন্য গাড়ি চালক অথবা গাড়ি ব্যবহারকারীদের অনুরোধ করা হয়েছে।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, ১৫ আগস্ট ভোর হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত, বিকল্প সড়কে যাতায়াতের জন্য গাড়ি চালক অথবা গাড়ি ব্যবহারকারীদের অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদার সাথে উদযাপিত হবে। এদিন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবর্গসহ বিভিন্ন স্তরের জনসাধারণ ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন।

সে সময় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকা হতে বিভিন্ন পরিবহনযোগে ও পায়ে হেটে অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ জনগণের ধানমন্ডি ৩২ আসবেন। এ উপলক্ষে ধানমন্ডি ৩২ এর চতুর্দিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর গাবতলী থেকে আগত রাসেল স্কয়ার- আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিকমিয়া এভিনিউ- ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সাইন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে, নিউমার্কেট ও সাইন্সল্যাব হতে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২ নম্বর রোড বামে মোড় নিয়ে জিগাতলা শংকর (সাত মসজিদ রোড) হয়ে গন্তব্যে পৌঁছাবে, রেইনবো এফডিসি হতে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং বামে মোড় নিয়ে বাংলামটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।

Reneta

আমন্ত্রিত অতিথিরা মানিক মিয়া এভিনিউ ধানমন্ডি ২৭ মেট্রো শপিং মল ডানে মোড়- আহসানিয়া মিশন ক্রসিং বামে মোড় ৩২ নম্বর পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

৩২ নম্বর ব্রিজের উত্তরের ১১নং রোডের উত্তর ও পশ্চিম প্রান্তে (পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব-সচিব পদমর্যাদার সকল গাড়ি) পার্কিং করবে।

এছাড়া ৩২ নম্বর ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্তে সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দের গাড়ি পার্কিং করবে।

আহসানিয়া মিশনের উত্তর রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সকল গাড়ি থাকবে।
জাতীয় শোক দিবসের কর্মসূচী চলাকালে যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ নাগরিকদের যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে দুঃখিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতির পিতাজাতীয় শোক দিবসজাতীয় শোক দিবসডিএমপির ট্রাফিক নির্দেশনাপনেরো আগস্টবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু

মার্চ ২৮, ২০২৬

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT