পদ্মা নদীর নানা জাতের তাজা মাছের হাট বসে কুষ্টিয়া জেলার দৌলতপুরের মরিচা ইউনিয়নের বৈরাগীরচরে। প্রতিদিন ভোরে কয়েক ঘণ্টার এ হাটে মিঠা পানির মাছ কিনতে ভীড় করেন ব্যাপারী ও স্থানীয়রা। এ হাট থেকে মাসে কেনাবেচা হয় প্রায় অর্ধকোটি টাকা।
কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট।







