চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯০ মিনিটে ২২ শট মদ্যপানে পর্যটকের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ন ১৮, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক
A A

পোল্যান্ডের একটি স্ট্রিপ ক্লাবে নাইট আউট করার সময় মাত্র ৯০ মিনিটের মধ্যে ২২ শট মদ পানের পর একজন ব্রিটিশ পর্যটক অ্যালকোহলের বিষক্রিয়ায় মারা যান।

এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মার্ক সি নামের ওই ৩৬ বছর বয়সী পর্যটক ক্রাকওয়ের ওয়াইল্ড নাইট ক্লাবে এক বন্ধুর সাথে মদ পান করতে যান। তিনি এর আগ থেকেই মাতাল অবস্থায় ছিলেন।

তদন্তকারীদের মতে, মার্ক অতিরিক্ত মদ পান থেকে বিরত থাকতে চেয়েছিলেন। তবে ক্লাবের সদস্যরা তাকে আরও বেশি মদ পান করতে উদ্বুদ্ধ করেন। মার্ক ২২ টি শক্তিশালী শট নেয়ার পরে মারা যান। এরপর ক্লাবের কর্মীরা তার কাছে থাকা নগদ ২২০০ পোলিশ মুদ্রা (৫৫ হাজার টাকা) ছিনিয়ে নেয়।

পোলিশ কর্তৃপক্ষের মতে, মৃত্যুর সময় তার রক্তে দশমিক ৪ শতাংশ অ্যালকোহল ছিল। রক্তে অ্যালকোহলের মাত্রা দশমিক ৩ শতাংশ বা তার বেশি হলে অ্যালকোহল বিষক্রিয়া ঘটতে পারে।

ঘটনাটি ২০১৭ সালে ঘটেছিল, কিন্তু পোলিশ পুলিশ সম্প্রতি পর্যটকের মৃত্যুর ঘটনায় ৫৮ জনের বিরুদ্ধে ‘সংঘবদ্ধ অপরাধে’র অভিযোগ এনেছে। তারা দলটির বিরুদ্ধে ৭০০ টিরও বেশি ফৌজদারি অভিযোগ দায়ের করেছে।

Reneta

তারা বলছে, অভিযুক্তরা মার্ক সিকে জোর করে আরও বেশি মদ পান করায় যার ফলে সে চেতনা হারায় এবং তীব্র অ্যালকোহল বিষক্রিয়ার ফলে মারা যায়৷ তাকে কোনো চিকিৎসা সহায়তাও দেওয়া হয়নি৷

পোলিশ সেন্ট্রাল পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (সিবিএসপি) বলেছে, ক্লাবগুলো একটি সিন্ডিকেট চালাত যেখানে তারা গ্রাহকদের টাকা চুরি করার আগে মাতাল করত।

এনএইচএসের মতে, আপনার শরীর যতটুকু অ্যালকোহল হজম করতে পারে তার থেকে বেশি গ্রহণ করলে অ্যালকোহল বিষক্রিয়া ঘটতে পারে । এটি আপনাকে গুরুতর অসুস্থ করে তুলে এবং আপনাকে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হতে পারে। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে বিভ্রান্তি এবং ঘোলাটে শব্দ বা কথা বলতে অক্ষম হওয়া, সেইসাথে নড়াচড়া করতে না পারা, ধীর বা অনিয়মিত শ্বাস-প্রশ্বাস, এমনকি খিঁচুনি হওয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পর্যটকের মৃত্যুমদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মা হারালেন অভিনেত্রী সুদীপ্তা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা: বিজিবির উদ্যোগে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার

এপ্রিল ২, ২০২৬

স্পেনে ‘মুসলিম বিরোধী’ শ্লোগানের নিন্দা ইয়ামালের

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেল-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২, ২০২৬

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT