ক্রিকেট

আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, তারা হাসছে এবং একে অপরকে আলিঙ্গন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১২টায় মাঠে গড়িয়েছে খেলা।

টাইগারদের একাদশে আসেনি কোনো পরিবর্তন। অতিথি দলে আছে দুটি পরিবর্তন। জফরা আর্চার এবং ক্রিস ওকসের বদলে খেলছেন স্যাম কারেন ও সাকিব মাহমুদ।

প্রথম ম্যাচে ৩ উইকেটের হারে তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে স্বাগতিকদের জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, মঈন আলী, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, মার্ক উড, স্যাম কারেন ও সাকিব মাহমুদ।

বিষয়:টিম টাইগার্সতামিমবাটলারবাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…