কোন সিনেমা ব্যবসা সফল হবে, আর কোনটা হবে ফ্লপ- এটা আগে থেকেই বলা মুশকিল। স্টার কাস্ট, কাহিনী এবং নামি পরিচালক থাকলেই যে সব সিনেমা বক্স অফিসে দুর্দান্ত আয় করবে, এমন কোনো কথা নেই। তাই বলা হয়, সিনেমা নাকি অনেকটা লটারির মতো!
প্রতিবছর শত শত ভারতীয় সিনেমা মুক্তি পায়; কিছু ব্লকবাস্টার হয়ে, আবার কিছু সপ্তাহও টিকতে পারে না। চলুন দেখে নেওয়া যাক, বছরের সর্বনিম্ন আয় করা ৯টি ভারতীয় চলচ্চিত্র—
হোমবাউন্ড
অস্কার-মনোনীত এই চলচ্চিত্রটি মোট আয় করেছে মাত্র ৪.৫০ কোটি রুপি। লকডাউনে মানসিক অস্থিরতায় বন্দি পরিবারের গল্প নিয়ে নির্মিত ড্রামাটি বক্স অফিসে ব্যর্থ হয়।
ওপেনিং: ৩০ লাখ রুপি
প্রথম সপ্তাহ: ২.৪৬ কোটি রুপি
নিকিতা রায়
মোট বৈশ্বিক আয় মাত্র ১.২৮ কোটি রুপি। ওপেনিং মাত্র ২২ লাখ! প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করে ১.১৮ কোটি রুপি। এক সাংবাদিকের করপোরেট কেলেঙ্কারি উন্মোচনের থ্রিলার গল্প দর্শক টানতে পারেনি।
মালিক
বক্স অফিসে আয় ২৬.৩৬ কোটি রুপি। ওপেনিং ছিলো ৪.০২ কোটি সপ্তাহ শেষে আয় করে ২২.৫২ কোটি। আন্ডারওয়ার্ল্ডে এক তরুণের উত্থান নিয়ে নির্মিত এই ক্রাইম সাগা প্রত্যাশার তুলনায় কম ব্যবসা করে।
আঁখ কি গুস্তাখিয়া
মোট আয় ১.৮০ কোটি রুপি। ওপেনিং ছিলো মাত্র ৩৫ লাখ। সপ্তাহ শেষে আয় করে ১.৭৩ কোটি। রোমান্স ঘরানার এই ছবি বক্স অফিসে প্রায় নজরেই পড়েনি।
কেসারি বীর
ঐতিহাসিক বায়োপিকটি আয় করেছে মাত্র ১.৮৮ কোটি রুপি! যার ওপেনিং ছিলো মাত্র ২৫ লাখ! সপ্তাহ শেষে সিনেমাটি আয় করে ১.৫৫ কোটি। এক বিস্মৃত যোদ্ধার জীবনীভিত্তিক সিনেমাটি দর্শকের আগ্রহ তৈরি করতে ব্যর্থ হয়।
কাপকাপি
হরর-কমেডি এই ছবির মোট আয় ১.৫০ কোটি রুপি। যার ওপেনিং ছিলো ০.২৬ কোটি, সপ্তাহ শেষে সিনেমাটি আয় করে ১.৩৮ কোটি। হরর ও হাসির মিশ্রণ সত্ত্বেও টানতে পারেনি দর্শক।
দ্য ভুতনি
মোট আয় ১২.৫২ কোটি রুপি। ওপেনিংয়ে এটি আয় করে ১.১৯ কোটি ৪ দিনের উইকএন্ড এ সিনেমাটি আয় করে ৪.৭২ কোটি ৮ দিনের সপ্তাহ শেষে ৭.৭৯ কোটি রুপি আয় করে। হরর-ড্রামাটি মোটামুটি সংগ্রহ করলেও বছরের অন্যতম কম আয়কারী হয়ে থাকে।
ফুলে
সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলের বায়োপিকটির আয় ৬.৭৬ কোটি রুপি। যা ওপেনিং ছিলো মাত্র ১৫ লাখ টাকা! যদিও সপ্তাহ শেষে সিনেমাটির আয় দাঁড়ায় ২.০৯ কোটি।
ঐতিহাসিক চরিত্রের গল্প হলেও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি।
গ্রাউন্ড জিরো
সিনেমাটির মোট আয় ৭.৭৭ কোটি রুপি। ওপেনিং ছিলো ১.২০ কোটি এবং সপ্তাহ শেষে সিনেমাটির আয় ছিলো ৭.৩৯ কোটি রুপি। ড্রামা ঘরানার এই ছবিও বছরের কম আয় করা তালিকায় জায়গা করে নেয়।








