চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘তুফান’ তাণ্ডব, চঞ্চলের মুখে পুষ্পের হাসি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ন ০৭, মে ২০২৪
বিনোদন
A A

ভয়ঙ্কর তুফানের পূর্বাভাস জানিয়ে মঙ্গলবার দুপুর থেকেই রায়হান রাফী দর্শকদের সতর্ক করে যাচ্ছিলেন! অবশেষে এদিন বিকেলে আছড়ে পড়লো সেই তুফান! প্রায় দেড় মিনিটের ‘তুফান’ তাণ্ডবে রীতিমত তছনছ সমাজমাধ্যম!

সিনেমাটি নিয়ে এমনিতেই প্রতীক্ষায় দেশের দর্শক! এরমধ্যে টিজার প্রকাশ করে যেন সেই আগ্রহ বাড়িয়ে দেয়া হলো কয়েক গুণ! চরকি, এসভিএফ, আলফা আইয়ের প্রযোজনায় নির্মিতব্য সিনেমার মধ্য দিয়ে এক দুর্ধর্ষ শাকিব খানকে আবিষ্কার করতে যাচ্ছে দর্শক। অন্তত টিজারটি তাই বলে!

টিজারে শাকিবকে সম্বোধন করা হয়েছে ‘মেগাস্টার’ হিসেবে। যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি রূপদান করতে চলেছেন এই নায়ক! প্রযোজনা সংস্থাসহ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সকলে ১ মিনিট ২১ সেকেন্ডের টিজার শেয়ার করার সঙ্গে সঙ্গে সমাজমাধ্যমে টর্নেডো বয়ে যাচ্ছে! তুমুল প্রশংসা করছেন সকলে!

এক অঙ্গীকারনামা পড়তে পড়তে শুরু হয় টিজার। যেখানে তুফান ওরফে শাকিবের কণ্ঠে শোনা যায়, “পূর্বের কথা মোতাবেক, এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিবো। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাঁধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না।”

আর এর ব্যাত্যয় ঘটিলে কী হতে পারে, সেই ভয়ঙ্কর পরিস্থিতিই ফুটে উঠেছে টিজারে! এমন তাণ্ডবের মাঝেও ঠাণ্ডা মাথায় দেখা গেছে একজনকে! যিনি তুফানের এসব তাণ্ডবে মোটেও ভীত নন। উল্টো তার মুখে তাচ্ছিল্যের হাসিসহ সংলাপ,‘তুফান, খুব ভয় পাইছি রে…’! বুঝতে বাকি নেই, সিনেমায় শেয়ানে শেয়ানে টক্কর হবে!

যৌথপ্রযোজনায় নির্মিতব্য ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। যদিও টিজারে তারা ছিলেন অনুপস্থিত। আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চলতুফানরায়হান রাফীলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

মার্চ ৯, ২০২৬

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মার্চ ৯, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস পুতিনের

মার্চ ৯, ২০২৬

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬

জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, ইরানের নারী ফুটবলারদের আশ্রয় দিতে অস্ট্রেলিয়াকে আহ্বান ট্রাম্পের

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT