চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুফান’ দিয়ে সিনেপ্লেক্সের ২০ বছরের রেকর্ড ভাঙলেন শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

প্রতিষ্ঠার ২০ বছর পার করে ফেলেছে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স। যাত্রা শুরুর পর থেকে মানসম্মত বাংলাদেশি সিনেমা প্রদর্শন করে দেশের সিনেমা সংশ্লিষ্ট থেকে দর্শকদের কাছে এক আস্থার নাম হয়ে উঠেছে এই মাল্টিপ্লেক্সটি।

সেই সিনেপ্লেক্সে হলিউড-বলিউড সিনেমা টপকে সবচেয়ে সফল সিনেমা হওয়ার গৌরব অর্জন করলো সুপারস্টার শাকিব খান অভিনীত গ্লোবাল ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’।

রায়হান রাফী পরিচালিত এ ছবিটি যেটি মুক্তি পেয়েছিল গেল ঈদুল আজহায়। মুক্তির পর সিনেপ্লেক্সে নতুন নতুন রেকর্ড গড়ে। স্টার সিনেপ্লেক্সে ফেসবুক থেকে পোস্ট দিয়ে খবর নিশ্চিত করে।

সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, তুফান হচ্ছে এ বছর সবচেয়ে দর্শক নন্দিত সিনেমা। পাশাপাশি গত ২০ বছরে সিনেপ্লেক্সে যত সিনেমা প্রদর্শন হয়েছে তারমধ্যে সবচেয়ে সেরা সিনেমা হচ্ছে ‘তুফান’। তাই ‘তুফান’কে ব্যবসায়িক হিসেবে ও দর্শক প্রশংসায় সব ভাবে সেরা মনে করে স্টার সিনেপ্লেক্স।

‘তুফান’ মুক্তির ২ মাস পর দেশে ছাত্র জনতার আন্দোলন হয়। তার আগে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায়। এতে করে দেশের সবকিছুর পরিবর্তন ঘটে। মেজবাহ আহমেদ বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে তুফান আরও কত মাইলফলক স্পর্শ করতো তার ঠিক নেই।

তুফানের আগে স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ লাভজনক সিনেমা ছিল ‘অ্যাভেটর’ এবং ‘জওয়ান’। তুফান এ দুটিকেও টপে শীর্ষে উঠে আসে এ বছর।

Reneta

শুধু সিনেপ্লেক্স নয়, তুফান দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সিঙ্গেল স্ক্রিনে মধ্যরাত পর্যন্ত হাউজফুল শো চলার ঘটনা ঘটে। বাংলাদেশ ছাড়াও সিনেমাটি পৃথিবীর ২০টির বেশি দেশ থেকে ব্লকবাস্টার সাড়া পায়। এ কারণে এর প্রযোজনা সংস্থা আলফা আই ‘তুফান ২’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।

এর ডিজিটাল পার্টনার ছিল চরকি, ইন্টারন্যাশাল পার্টনার এসভিএফ। শাকিব ছাড়া অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাচদেব।

‘তুফান’-এর চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন দিয়েছন শিহাব নুরুন নবী, কস্টিউম করেছেন ফারজানা সান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়গাউসুল আলম শাওনগাজী রাকায়েততুফানফজলুর রহমান বাবুমানবমাল্টিপ্লেক্সটিমিশা সওদাগররায়হান রাফীলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানসালাহউদ্দিন লাভলুসিনেমাহাসনাত রিপন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে বার ও আবাসিক হোটেল থেকে শতাধিক নারী-পুরুষ আটক

এপ্রিল ৬, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

নিখোঁজের ৩০ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ

এপ্রিল ৬, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটাম, পাল্টা কড়া অবস্থান ইরানের

এপ্রিল ৬, ২০২৬

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT