ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ১১ হাজার ৭৭৭ ভোট পেয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বী।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান জানিয়ে অনেক প্যানেল ওইপদে তাদের প্রার্থী দেওয়া থেকে বিরত ছিল।
এদিকে ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হয়েছেন।








