আগামীকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ আফ্রিকা সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন।
আজ সোমবার ২৮ আগস্ট এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি বলেন, আগামীকাল বিকেল ৪টায় গণভবনে সাউথ আফ্রিকা সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে পৌঁছান প্রধানমন্ত্রী। সাউথ আফ্রিকা আয়োজিত ১৫তম ঐতিহাসিক ব্রিকস শীর্ষ সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকা যোগদান করে।







