চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৃজনশীল তরুণদের ক্ষমতায়নে ‘টফি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পলক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ন ২৯, জুলাই ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি-তে দেশের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য উপার্জনের সুযোগ এনেছে বাংলালিংক। এতে করে সৃজনশীল তরুণরা ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজধানীর একটি হোটেলে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের উপস্থিতিতে আয়োজিত ‘টফি কন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী টফিতে একটি চ্যানেল খুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের একটি ভিডিও শেয়ার করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দেশের নানা প্রান্ত থেকে ৩০০ জন কনটেন্ট ক্রিয়েটর এই অনুষ্ঠানে অংশ নেন।

পলক বলেন, ‘‘আজকের তরুণ প্রজন্ম ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট তৈরিতে আগ্রহী। আমি আনন্দিত যে, টফি-এর মতো একটি দেশি প্ল্যাটফর্ম কনটেন্ট ক্রিয়েটরদের জন্য উপার্জনের সুবিধা প্রদান করছে।’’

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “ডিজিটাল অপারেটর হওয়ার কৌশলগত অংশ হিসেবে বাংলালিংক সবসময় ভবিষ্যৎমুখী উদ্যোগ নেওয়ার চেষ্টা করে। সারাদেশে দ্রুততম ফোর জি নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি আমরা উন্নত সুবিধার মানসম্পন্ন ডিজিটাল পরিষেবা নিয়ে আসার ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি। আমি বিশ্বাস করি যে, টফি-তে উপার্জনের সুবিধা তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে।’’

টফি-এর ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই আয়ের সুযোগ চালু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েশনের সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

Reneta

আলোচনার প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন নগদ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, বিকাশ লিমিটেড এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ এবং বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানসহ  অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টফিপলকবাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালি খোলা রাখার উপায়!

মার্চ ১৬, ২০২৬

বার্ন ইনস্টিটিউটে অপারেশন থিয়েটারের মূল্যবান সরঞ্জাম চুরি

মার্চ ১৬, ২০২৬

এপ্রিলে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, সূচি-ভেন্যু জানা গেল

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী ফাহিম গ্রেপ্তার

মার্চ ১৬, ২০২৬

শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT