চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব শিক্ষক দিবস আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ন ০৫, অক্টোবর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 আজ রোববার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। এবছরের প্রতিপাদ্য ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’-কে সামনে রেখে সারাদেশে নানা আয়োজনে পালন করা হচ্ছে দিবসটি।

১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের ১০০টিরও বেশি দেশে পালিত হয়ে আসছে বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালন শুরু হয়। তখন থেকেই প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি উদযাপিত হচ্ছে।

শিক্ষক জাতির আলোকবর্তিকা। কেবল পাঠদান নয়, শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। সমাজ ও রাষ্ট্রকে জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার ভিত্তিতে গড়ে তুলতে শিক্ষকরাই অগ্রভাগে থাকেন। তাই জাতি গঠনে শিক্ষকের অবদান অনন্য ও অমূল্য।

শিক্ষকদের সামাজিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাদের পেশাগত স্বাধীনতা, ন্যায্য বেতন-ভাতা ও মর্যাদা নিশ্চিত করা বিশ্ব শিক্ষক দিবসের অন্যতম তাৎপর্য। তরুণ প্রজন্মকে শিক্ষকতা পেশায় আগ্রহী করে তোলা ও শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়াই দিবসটির মূল উদ্দেশ্য।

দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে অনুষ্ঠিত হবে ‘গুণী শিক্ষক সংবর্ধনা’। অনুষ্ঠানে ১২ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হবে। এজন্য প্রাথমিকভাবে বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক পর্যায়—থেকে ৩৬ জন শিক্ষককে মনোনীত করা হয়।

বিশ্ব শিক্ষক দিবস কেবল আনুষ্ঠানিকতার নয়, বরং এটি শিক্ষকদের মর্যাদা, অধিকার ও ভূমিকা পুনঃনিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ১৯৯৪ সালইউনেস্কোবিশ্ব শিক্ষক দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশও

মার্চ ২৭, ২০২৬

মুক্তিযুদ্ধে গণহত্যার ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের পাশে ভারত: জয়সওয়াল

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT