বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নিতে সঠিক নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ গড়তে হলে, সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
আজ (২৮ জানুয়ারি) বুধবার রাত ১টায় গাজীপুরে নির্বাচনি সমাবেশ শেষ করে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দিয়ে তারেক রহমানের এই মন্তব্য করেন। তখন সেখানে উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাসের কমতি ছিল না।
তিনি বক্তব্যে বলেন, স্বতঃস্ফুর্ত আন্দোলনে দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। এখন আমাদের মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশ গড়ার পালা। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি রাজনৈতিক সমালোচনা থেকে বিরত থাকতে বলেন। তিনি বলেন, এখন সময় অন্য দলগুলোর সমালোচনা না করে, আমাদের একযোগে দেশ গড়ার দিকে নজর দেয়ার।
তিনি ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন, তাদের সে অধিকার যেন ষড়যন্ত্রের মাধ্যমে ছিনিয়ে নেওয়া না হয়।








