কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ ৭ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখান করে বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তবে ইজতেমা উপলক্ষে আগামীকাল সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবরোধ কর্মসূচি শিথিল থাকবে। সৈয়দ অদিতের রিপোর্ট।







