চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ১ কোটির বেশি ভিডিও ডিলিট করলো টিকটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০২৪
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

বাংলাদেশ থেকে আপলোড করা এক কোটি ২২ লাখ ভিডিও সরিয়ে ফেলেছে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও দেখার সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। এ বছর ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) বাংলাদেশ থেকে আপলোড করা হয়েছিল ভিডিওগুলো। টিকটকের নীতিমালা লঙ্ঘনের কারণেই মূলত এই ভিডিওগুলো ডিলিট করা হয়েছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি চীনের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে মোট এক কোটি ২১ লাখ ৫৮ হাজার ৭৪৫টি ভিডিও সরিয়ে ফেলা হয়।

যা প্রথম প্রান্তিকে ছিল ৭১ লাখ ৭১ হাজার ৮৩২। বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও অপসারণের হার ৯৯.৬%। যেখানে ৯৭.২% ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে।

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস অ্যানফোর্সমেন’ প্রতিবেদন অনুযায়ী, নীতিমালা লঙ্ঘন করায় বিশ্বজুড়ে মোট ১৭ কোটি ৮৮ লাখ ২৭ হাজার ৪৬৫টি ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যা প্ল্যাটফর্মে আপলোড করা সকল ভিডিওর প্রায় ১.০%। এর মধ্যে ১৪ কোটি ৪৩ লাখ ১৩৩টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। আবার ৫৩ লাখ ৯৪ হাজার ৩১৮টি ভিডিও যাচাই-বাছাই করে প্ল্যাটফর্মে পুনরায় রাখা হয়েছে।

এবার সক্রিয়ভাবে ভিডিও অপসারণের হার ছিল ৯৮.২% যেখানে পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে ৯৩.৫% ভিডিও মুছে ফেলা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিকটকভিডিও ডিলিট করলো টিকটক
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএএফের সিদ্ধান্তের পরও ফ্রান্সে ট্রফি উদযাপন সেনেগালের

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবিলা করছে বিভিন্ন দেশ

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হঠাৎ ব্যাংক অ্যাকাউন্টে ১০ কোটি টাকা, এক টাকাও তুললেন না কৃষকের স্ত্রী

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ দিনের পর বিকালে আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২৩ বছর পর স্ত্রীর প্রতিশ্রুতি পূরণ, নাতনিকে সমান ওজনের মুদ্রা উপহার

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT