চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগার বনাম পাঠান, নেপথ্যে আদিত্য চোপড়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

৩০ বছর আগে করণ-অর্জুন সিনেমাতে একসঙ্গে দেখা গিয়েছিল বলিউডের দুই খান শাহরুখ ও সালমানকে। এরপর চলতি বছর মুক্তি প্রাপ্ত শাহরুখের ‘পাঠান’ সিনেমাতে খুব অল্প সময়ের জন্য দেখা মিলেছিল এই দুই তারকার। তবে এবার যশ রাজ ফিল্মসের তরফে বড় পর্দায় এক হতে যাচ্ছেন শাহরুখ-সালমান।  

অ্যাকশন ড্রামা ঘরানার আসন্ন এই সিনেমার নাম হতে চলেছে ‘টাইগার ভার্সেস পাঠান’। যার শুটিং শুরু হবে ২০২৪ সালে। পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুসারে, শাহরুখ ও সালমানকে ইতিমধ্যেই চিত্রনাট্য পড়ে শুনিয়েছেন আদিত্য চোপড়া। ইতোমধ্যেই দুই তারকার সম্মতিও মিলে গিয়েছে, বলেও জানা গেছে।

জানা গেছে, ‘আদিত্য চোপড়া দুটি পৃথক মিটিংয়ে শাহরুখ ও সালমানকে স্ক্রিপ্টটি আলাদা-আলাদাভাবে পড়ে শোনান। এটিতে উভয়ই তৎক্ষণাৎ থাম্বস আপ দিয়েছেন। ফলে ধরেই নেওয়া যাচ্ছে, দুই সুপার স্পাই ‘টাইগার’ ও ‘পাঠান’ মুখোমুখি হবে ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমায় কাজ করতে মুখিয়ে রয়েছেন এই দুই তারকাই।

আসছে নভেম্বর মাসে দিওয়ালির পরেই এই ছবির প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে। মাস পাঁচেকের লম্বা প্রস্তুতির পরেই ২০২৪ এর মার্চে শুটিং ফ্লোরে যাবে এই সিনেমা। বিদেশের নানা ধরনের অদেখা, চোখ ধাঁধানো লোকেশন বাছাইয়ের কাজেও নজর রাখা হচ্ছে।

৩০ বছর আগে করণ-অর্জুন সিনেমাতে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ আর সলমনকে। মাঝে তো দুই খানের মধ্যে কথাও বন্ধ ছিল অনেকদিন। তবে বেশ কয়েকবছর ধরেই একে-অপরের পার্টি হোক বা সিনেমা, হাজির হয়ে যান সবার আগে। দুজনের গলাগলি বন্ধুত্বও বারবার আসে খবরের শিরোনামে। তবে দুজনকে নিয়ে সিনেমা বানানো এত সহজ নয়। শক্তিশালী স্ক্রিপ্টের দরকার। সেক্ষেত্রে ‘টাইগার ভার্সেস পাঠান’র থেকে ভালো কিছু হতেই পারে না।

সূত্র: কইমই

Jui  Banner Campaign
ট্যাগ: যশরাজ ফিল্মসশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT