চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জওয়ান’ এর পর একই দিনে দেশের প্রেক্ষাগৃহে ‘টাইগার ৩’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ন ০৩, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

বলিউড সুপারস্টার সালমান খানের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’ ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। একের পর এক বক্সঅফিস চাঙা করতে ব্যর্থ হওয়ার পর সিনেমা বোদ্ধারা ধারণা করছেন, ‘টাইগার ৩’ দিয়ে দুর্দান্ত ‘কামব্যাক’ করবেন ভাইজান! 

স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের এই ছবির গান ও টিজার প্রকাশ পেয়েছে। যা দেখে নড়েচড়ে বসেছেন সাল্লু-ক্যাট ভক্তরা। এ ছবিটি নিয়ে বাংলাদেশের দর্শকদের আগ্রহও তুঙ্গে! এর আগে শাহরুখের বলিউডের সঙ্গে একযোগে ‘জওয়ান’ মুক্তি পেয়েছিল। সম্ভবত এমনটাই ঘটতে যাচ্ছে ‘টাইগার ৩’র ক্ষেত্রেও।

ইয়াশ রাজ ফিল্মের আদিত্য চোপড়া প্রযোজিত মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ বলিউডের সঙ্গে একযোগে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি দিতে তোড়জোড় চালানো হচ্ছে। চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র।

আমদানির মাধ্যমে বাংলাদেশে ‘টাইগার ৩’ মুক্তি দিচ্ছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া। বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা পড়া পড়েছে বলেই খবর।

সূত্র বলছেন, আগামী সপ্তাহে যাচাই বাছাই করে সবকিছু ঠিক থাকলে ‘টাইগার ৩’ মুক্তির অনুমতি মিলবে। নইলে ১৭ নভেম্বর মুক্তি দেওয়া হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সাফটা চুক্তিতে ৩১ অক্টোবর ‘টাইগার ৩’ বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে আবেদনা জমা দেয়া হয়েছে। আরও জানা গেছে, আমদানি রপ্তানি নীতিতে ‘টাইগার ৩’-এর বিনিময়ে ওপারে গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত সিয়াম-পূজার ছবি ‘পোড়ামন ২’।

Reneta

‘টাইগার ৩’ বাংলাদেশে মুক্তির ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, আমরা ১২ তারিখেই বাংলাদেশে মুক্তির চেষ্টা করছি। হয়তো এদিনই মুক্তির অনুমতি পাবো। সূত্র বলছে, মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আগামী সপ্তাহে ‘টাইগার ৩’ সেন্সর হবে।

জাজ সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, বলিউডের সঙ্গে একসঙ্গে মুক্তি দেয়ার জোর চেষ্টা চালাচ্ছে জাজ। কোনো কারণে ১২ নভেম্বর মুক্তি না দিতে পারলে পরের সপ্তাহে বাংলাদেশে চলবে ‘টাইগার ৩’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়জওয়ানজাজটাইগার ৩তথ্যমন্ত্রণালয়থ্রিলারপোড়ামন ২ভাইজানলিড বিনোদনসালমান খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড জরিমানার সঙ্গে দলবদলে নিষেধাজ্ঞা চেলসির

মার্চ ১৬, ২০২৬

ইরানে আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লটারি বাদ: ভর্তিযুদ্ধ শিশুদের ওপর বাড়াবে চাপ

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মাতুয়াইল ল্যান্ডফিল পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT