চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশাখের প্রথম দিনে কেমন থাকবে আবহাওয়া?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ন ১১, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, পরিবেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবারও কড়া নাড়ছে বাংলা নববর্ষ। এবারের পহেলা বৈশাখে প্রকৃতির মেজাজ কেমন থাকতে পারে, সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে, বৈশাখের প্রথম দিন ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের অন্য এলাকাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সম্ভাব্য বৃষ্টির কারণে সেদিন তাপমাত্রা সামান্য কমে গিয়ে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। এদিকে আজকের পূর্বাভাসে সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টির আভাস রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকলেও দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে গরমের দাপট অব্যাহত থাকলেও বৈশাখের দিনে সম্ভাব্য বৃষ্টি উৎসবে ভিন্ন আমেজ যোগ করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়া অধিদপ্তরআবহাওয়াবিদড. মো. ওমর ফারুকপহেলা বৈশাখবজ্রবৃষ্টির পূর্বাভাসবৈশাখের দিনে সম্ভাব্য বৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ১১, ২০২৬

আর্থিক স্বচ্ছতা ও সুশাসন জোরদারে চার্টার্ড একাউন্ট্যান্টদের প্রতি আহ্বান

এপ্রিল ১১, ২০২৬

কৃষকেরা জ্বালানি সিন্ডিকেটের দুষ্টুচক্রের শিকার: জামায়াত আমির

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT