চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলে ‘থ্রো ইন’র বদলে আসছে ‘কিক ইন’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ন ১৪, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ‘থ্রো ইন’র বদলে ‘কিক ইন’ পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তাবে সম্মতি দিয়েছে। ফিফার বৈশ্বিক উন্নয়নের দায়িত্বে থাকা আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার দুবছর আগে কিক ইনের প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।

গত বছর ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন অনানুষ্ঠানিকভাবে কিক ইনের পরীক্ষামূলক প্রয়োগ করেছিল। আনুষ্ঠানিকভাবে ট্রায়ালের জন্য প্রস্তাবগুলো আইএফএবি অনুমোদিত দিয়েছিল।

কাতারের রাজধানী দোহায় আইএফএবির বার্ষিক সাধারণ সভায় থ্রো ইনের বদলে কিক ইন আনার বিষয়টি অনুমোদন করা হয়েছে।

সভায় প্রাপ্তবয়স্কদের তৃণমূল ফুটবলে খেলা পরিচালনার সুবিধার্থে রেফারিদের শরীরে ক্যামেরা লাগানো, খেলা চলাকালীন রেফারির কিছু সিদ্ধান্ত ব্যাখ্যা করা এবং ভিএআরে রেফারির সঠিক সিদ্ধান্ত গ্রহণে সীমাবদ্ধতার জন্য নিম্ন-প্রযুক্তির ভিডিও-রিভিউ সিস্টেম পরীক্ষামূলক চালুর সিদ্ধান্তও নেয়া হয়েছে।

সময় বাঁচানোর জন্য ৯০ মিনিটের পরিবর্তে ক্লক স্টপিং সাপেক্ষে ৬০ মিনিটের ফুটবল ম্যাচ মাঠে গড়ানোর বিষয়টিও আইএফএবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিয়মগুলোর পরীক্ষা-নিরীক্ষা চালুর অনুমোদন প্রসঙ্গে বলেছেন, ‘আমরা এই পদক্ষেপগুলোর মধ্যে কিছু বিষয়ে খানিকটা সন্দিহান। তবে আইএফএবির যেকোনো প্রস্তাব উন্মুক্ত থাকবে।’

Reneta

কিক ইন বিষয়ে যুক্তি এসেছে, এটি ফুটবলে মাঠে বল ফেরত দেয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। ডাচ দ্বিতীয় বিভাগ ইতিমধ্যেই কিক ইনকে চালুর আগ্রহ প্রকাশ করেছে।

কিক ইনের পক্ষে গতবছর ওয়েঙ্গার বলেছিলেন, ‘এই মুহূর্তে দুটি বড় সময় নষ্টের কারণ রয়েছে। সেগুলো হল- থ্রো ইন, ফ্রি কিক, এবং কিছুটা গোল কিক।’

ওয়েঙ্গারের মতে, ‘হয়তো থ্রো ইনটা পা দিয়েই করা যায়। উদাহরণস্বরূপ, কিকটি ৫ সেকেন্ডের মধ্যেই করতে হবে ব্যাপারটা এমন হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইনফান্তিনোওয়েঙ্গারফিফাভিএআরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রণবীর-যশের সাথে সংঘর্ষ চান না রাম চরণ!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও কানাডার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে অন্টারিওতে বৈঠক

ফেব্রুয়ারি ৫, ২০২৬
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের আন্তরিকতার অভাবে টেলি স্বাস্থ্যসেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ সেবাটি ঝুঁকির মুখে পড়েছে

নীরবে বন্ধের পথে জাতীয় স্বাস্থ্য বাতায়ন ‘১৬২৬৩’

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টিন অধ্যায় পেছনে ফেলে এগিয়ে যেতে চান ট্রাম্প

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ৩৪৫ রোহিঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT